প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ০২:২১ পিএম
          --- ১ মাস আগে
Ad

দোতলায় বসে রশি টানিয়ে ইয়াবা বিক্রি, বরিশালে বিএনপি নেতা আটক

অ- অ+
দোতলায় বসে রশি টানিয়ে ইয়াবা বিক্রি, বরিশালে বিএনপি নেতা আটক
বরিশালে ঘরের দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা বিক্রির অভিনব কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালানোর অভিযোগে মো. এনামুল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৬২৬টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। ছবি : সংগ্রহীত
Ad

বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক এনামুল হাওলাদার ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন। ক্রেতারা নিচে থেকে টাকা বেঁধে দিলে তিনি রশি টেনে তা ওপরে তুলে নিতেন এবং একইভাবে ইয়াবা নিচে পাঠিয়ে দিতেন।
অভিযোগ রয়েছে, প্রতিদিনই তার বাড়িতে বহিরাগত অনেক মানুষ ইয়াবা কিনতে আসতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা একাধিকবার আপত্তি জানালেও তিনি মাদক ব্যবসা বন্ধ করেননি।


বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছদ্মবেশে ওই বাড়িতে ইয়াবা কিনতে যান। এ সময় এনামুল দোতলায় বসে রশির মাধ্যমে তাদের কাছে ইয়াবা বিক্রি করেন। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ৬২৬টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এনামুলের বাড়ির দোতলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় স্থানীয় লোকজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এদিকে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না। ঘটনাটি দলের জন্য লজ্জাজনক এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert